
ওমর শরীফ সরকার
"যিনি ২২ বার রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছেন, আজ মরণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে তার নিজেরই আপনার সাহায্য প্রয়োজন।"
অস্টিওসার্কোমা (Osteosarcoma)
এটি একটি অত্যন্ত আক্রমণাত্মক বোন ক্যান্সার। ৩০শে ডিসেম্বর ২০২৫ রিপোর্টে এই রোগ ধরা পড়ে। বর্তমানে তিনি আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের অধ্যাপক ডক্টর কুদরত - ই - এলাহি স্যারের তত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন। এর পূর্বে তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ আসাদুজ্জামান বিদ্যুৎ-এর তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহন করেছিলেন ।
সামাজিক ও মানবিক কার্যক্রম
ছোটবেলা থেকেই মানুষের জন্য কাজ করা তার নেশা। এ পর্যন্ত তিনি ২২ বার রক্তদান করেছেন। কলেজে থাকাকালীন 'এডভান্সড ব্লাড ডোনার্স সোসাইটি' গড়ে তোলেন।
২০২৪ সালের বন্যায় শেরপুর জেলায় ৩৫০-৪০০ পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণে অগ্রণী ভূমিকা পালন করেন। ২০২৩ সালের শীতে ১৮০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিরসনে 'ঘণ্টায় ঘণ্টায় বাস সার্ভিস' চালু এবং কেন্দ্রীয় মাঠে নিজস্ব অর্থায়নে সুপেয় পানির কল স্থাপনের মতো কাজ করেছেন।
২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি গোবিপ্রবি ক্যাম্পাসে সাহসী ভূমিকা পালন করেন।
কার্যক্রমের কিছু স্থিরচিত্র (Click to enlarge)







